"যখন তোমার জীবন চলছে
ঊড়োজাহাজের গতিতে তখন
আমার জীবনের গতিবেগ একটা
ঝড়ঝড়ে ট্রামের মত।
তবু জানি তুমি বলবে না...
'একটু থামাও নেমে যাব।'
ব্যাপারটা এমন নয় ভালোবাসো
বলে এমনটা হবে। আসলে আমি
না থামলেও তুমি ঠিক নেমে যেতে
পারবে... কিন্তু আমি চাইলেও
পারবো না ছুটতে ছুটতে তোমার
মতো উড়ে যেতে...
তোমার ডানদিকের ডানাটা
আমায় দেবে? আমার বাঁ দিকে
আটকে নেব। তোমার বাঁ
হাতকে আমার ডান হাতটা
দেব। আর যখন আমরা
এভাবে উড়ছি...এমনই
সময় হঠাত আমি বলবো...
এই একটু থামবে প্লীজ!
আমি আমার যুগে
নেমে যাব..."
No comments:
Post a Comment