Thursday, October 3, 2019

ছোঁয়া

এক আহত প্রজাপতিকে ছুঁয়েছিলাম
সহানুভূতি মাখা আঙুলে।
ফরফরিয়ে উঠলো যেন...
থরথর করে কেঁপে কুঁকড়ে গিয়েছিল
লজ্জাবতি লতাও আমার ছোঁয়ায়।
একটা আগ্নেয়গিরি কে ছুঁয়ে দিলাম একদিন,
টগ বগ করে ফুটে উঠল...তার নিশ্বাসে ছিল ধোঁয়া।
ফরফর, থরথর, টগবগ একটাও কি চেয়েছিলাম আমি!
এক টুকরো স্বস্তির খোঁজে ঘুরে ঘুরে,
আমি একরাশ অস্বস্তি ছুঁয়ে ঘরে
ফিরে এসেছি, বারবার...

- #Aaina

Friday, February 9, 2018

Bhorer moto

"তাড়াহুড়োহীন ভোরের মত তোমার চোখ, খুলে দেখো...
পারলে আমায় ধরে রেখো, চলে গেলে ডেকো, থেকো..."

Monday, January 1, 2018

Protibeshi

"প্রতিবেশী প্রতিবেশী জুড়ি নেই হামলায়,
হিসু ক'রে দেওয়ালে, পটলুন সামলায়।
রাত হলে ময়লা, ফেলে আসে আড়ালে,
যত ভালোবাসা সব অন্যের দেওয়ালে।
বছর তো আসে যায়, কি করবি আয় না,
স্বচ্ছ ভারত হবে? এ কেমন বায়না!
ঘরের শৌচাগার পুরে রেখে মুখে,
ভাসাবে জোয়ার ওরা এ দেশের বুকে..."

Sunday, November 5, 2017

নাটকই শেষ কোপ

"ওরা ভাঙার ভয়ে দল গড়ে না,
নাটকই শেষ কোপ
কেউ জীবনে ছাপ ফেলে যায়,
কেউ আঁচলে ছোপ।"

Thursday, November 2, 2017

গোটা শহরটা হাঁটবো

"গোটা শহরটা হাঁটবো আমরা একটু একটু করে।
যতবার যাও, মনে পড়বোই প্রতি রাস্তার মোড়ে।"

Sunday, October 29, 2017

পূর্ব জন্মের চেনা

অন্তরে ফের ধাক্কা দিলো,
পূর্ব জন্মের চেনা শ্রমিক।
ভাঙা ভাঙা অনেক ছিলো,
তুমি একাই আস্ত প্রেমিক।

Friday, October 27, 2017

Jonmodin er gift

তোমার জন্মদিনে একটা ফানুশ দেবো। তুমি ওড়ানোর সময় মুখ ভরে আমার আলো নেবে।
আমি শুধু দেখবো।
- এ মা, এখনই বলে দিলে?
সারপ্রাইজও দিতে পারে না একটা।
ধুশ...
- ও মা ওটা তো কাব্য করছিলাম। সত্যি দেব নাকি!
- তাহলে কি দেবে শুনি?
- ওই যে বললাম...
- ফানুশ?
- না
- তাহলে?
- কিচ্ছু না
- ধুরর...আবার বলে দিলে?😓😂🤣😜