Friday, September 22, 2017

হয়তো পূর্বরাগ!

তোমার বাইক থেকে নেমে
রোজ আমি হাঁটতে হাঁটতে 
তোমার থেকে দূরে সরে যাই।
মিচকে হাসি মেখে গভীর বিশ্বাসে
তুমি তাকিয়ে থাকো আমার দিকে।
তুমি জানো আমি বেশী দূর 
যেতে পারব না...
এভাবেই রোজ হেলমেট মাথায়
কিছু দূর হেঁটে গিয়ে আমি হঠাত 
হেসে ফেলে ঘুরে তাকাই...

একটা মানুষ কে ভাবতে ভাবতে
এরকম কত কি রোজ ভুলে যাই।
এখন বুঝি তাকে, যে প্রথম বলেছিলো
"আমি তোমার প্রেমে পড়েছি....সত্যি!"
বিশ্বাস  করিনি। অথচ দেখেছি সে
বাড়ির চাবি দিয়ে সাইকেল খোলার
আপ্রাণ চেষ্টা করে ঘামতে ঘামতে
তাকাচ্ছিলো আমার দিকে।

তখন জানতাম না পূর্বরাগের সব লক্ষণ।
এখনও তো পূর্বরাগ, তাই না?
বলিনি তো কেউ কাউকে স্পষ্ট করে কিছু।
জানি তুমি চিঠি পড়ছো। মুচকি হাসছো।
নিজের কথা পড়ে ভীষণ অস্বস্তি হচ্ছে।
লাইক, লাভ, ওয়াও কোনকিছু দিয়েই
ঠিকঠাক ভাব প্রকাশ করতে পারবে না বলে,
সম্পূর্ণ এড়িয়ে আরেকবার হেলমেট পড়ে
গা বাঁচিয়ে পালাচ্ছো।
তুমি কি এখনো হাসছো?

Wednesday, September 20, 2017

Bangla sher 6


প্রেম বাড়িতে আছো?


পি.এন. পিসির গপ্প


Bangla sher 5


অত বেশী অত কম


Coffee cup


Bangla sher 4


Bangla sher 3


Bangla sher 2


তুমি-আপনি Episodes




তুমিও থাকো আর আমিও


Disclaimer


Bangla sher 1


Wednesday, September 13, 2017

চিঠি/কবিতা

#বাংলা #চিঠি #কবিতা #yourquote #yqbaba Follow my writings on https://www.yourquote.in/manalihere #yourquote

গতিবেগ

"যখন তোমার জীবন চলছে
ঊড়োজাহাজের গতিতে তখন
আমার জীবনের গতিবেগ একটা
ঝড়ঝড়ে ট্রামের মত।
তবু জানি তুমি বলবে না...
'একটু থামাও নেমে যাব।'
ব্যাপারটা এমন নয় ভালোবাসো
বলে এমনটা হবে। আসলে আমি
না থামলেও তুমি ঠিক নেমে যেতে
পারবে... কিন্তু আমি চাইলেও
পারবো না ছুটতে ছুটতে তোমার
মতো উড়ে যেতে...

তোমার ডানদিকের ডানাটা
আমায় দেবে? আমার বাঁ দিকে
আটকে নেব। তোমার বাঁ
হাতকে আমার ডান হাতটা
দেব। আর যখন আমরা
এভাবে উড়ছি...এমনই
সময় হঠাত আমি বলবো...
এই একটু থামবে প্লীজ!
আমি আমার যুগে
নেমে যাব..."