Sunday, October 29, 2017

পূর্ব জন্মের চেনা

অন্তরে ফের ধাক্কা দিলো,
পূর্ব জন্মের চেনা শ্রমিক।
ভাঙা ভাঙা অনেক ছিলো,
তুমি একাই আস্ত প্রেমিক।

Friday, October 27, 2017

Jonmodin er gift

তোমার জন্মদিনে একটা ফানুশ দেবো। তুমি ওড়ানোর সময় মুখ ভরে আমার আলো নেবে।
আমি শুধু দেখবো।
- এ মা, এখনই বলে দিলে?
সারপ্রাইজও দিতে পারে না একটা।
ধুশ...
- ও মা ওটা তো কাব্য করছিলাম। সত্যি দেব নাকি!
- তাহলে কি দেবে শুনি?
- ওই যে বললাম...
- ফানুশ?
- না
- তাহলে?
- কিচ্ছু না
- ধুরর...আবার বলে দিলে?😓😂🤣😜

Monday, October 23, 2017

Bangla sher 9 Joddha

"শান্তি আসবে শেষে, যদিও এখন আমরা যোদ্ধা।
ঝগড়ার পর অশ্রুতে প্রেম, স্পর্শে থাকুক শ্রদ্ধা..."

Muhurto

"ঘন্টা দেড়েক অপেক্ষা করিয়ে
তোমার সংগে দেখা করলাম।
অনেকদিন পর তুমি কারোর জন্য
এতটা উদ্বিগ্ন। সংগে মোবাইলটাও নেই।
যখন সামনে গিয়ে দাঁড়ালাম,
পরিবেশটা থমথমে। একটা ভীষণ বকুনির পূর্বাভাস।
আমি ঘাবড়ে গিয়ে হেসে ফেললাম।
ব্যাস, ম্যাজিক!
তোমার ঘাম দিয়ে রাগ ছাড়লো।
এভাবেই আমাদের কত মুহূর্ত
গলে জল হয়ে যায়..."

Ghum darshonik

একদিনও বিছানা তুলিস না কেন রে?
- ও মা, একটু আগেই তো উঠলাম; আবার একটু পরেই তো ঘুমবো। বারবার এক কাজ করতে ভালো লাগে না। তাই একবারে সব গুছিয়ে রাখি...🤣😜

Bangla Sher 7

"গিটারের তারে বিক্ষত আঙুলেও
মসৃণ ছোঁয়া দিয়ে যায় মনে কারা!
চন্দ্রগ্রহণ হয় ভিতরের আকাশেও,
টিমটিম জ্বলে তবু প্রেমিকের পাড়া।"

স্বাভাবিক হাসি

স্বাভাবিক হাসিমাত্রেই সুন্দর। সে দাঁত উঁচু হোক, এব্রো খেব্রো হোক, ফাঁক হোক বা না থাকুক। আর গজ দাঁত বা টোল থাকলে তো...!! প্রেম....ভাই প্রেম...!!!😍🤗😂

Bangla sher 8 ফানুশ

"তুমি আমায় ফানুশ ভাবো,
আমি তোমায় আগুন।
সংগে নিয়ে উড়বো এবার
শরত হাওয়ায় ফাগুন..."